শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

কিছু আদিক্ষেতা

কিছু আদিক্ষেতা

গত রাতের লিখা চিঠিটা পোস্ট করা হয়্নি।
আজকাল নাকি ইমেইল আর এস এম এস এর যুগে এসব শুধুই আদিক্ষেতা।
হুম... আদিক্ষেতা বটে…
কিন্তু সেটা কি খুবই খারাপ?
আর একটু না হয় আদিক্ষেতা দেখালামই ।
তাতে কি এমন ক্ষতি বলতো!
এই আরেকটু আদিক্ষেতা দেখাব?
যদিও… এখন বর্ষাকাল নয়,
তবুও এখন কি ইচ্ছে করছে জান?
চোখ বন্ধ কর বলছি,
ঝুম বৃষ্টি,
রাস্তায় কেউ নেই
তুমি কাজল চোখে আমার সামনে দাঁড়িয়ে আছো,
আর আমি সেই কাজল গলে যাওয়া দেখছি।
গলে যাওয়া কাজল তোমার চোখ বেয়ে গালে এসে পড়ছে,
আর ঠোঁটে এসে পড়ার আগেই আমি তা পরম যতনে মুছে দিচ্ছি।

বাকিটুকু আজ আর বলতে পারব না।
তুমি বুঝে নিও।

বিখ্যাত মানুষের বোকামি

বিখ্যাত মানুষের বোকামি

তারা সবাই বড় মানুষ, বিখ্যাত মানুষ। দুনিয়াজোড়া তাদের সুনাম। তুমি হয়তো ভাবছ এমন মানুষ আবার বোকা হয় কী করে? বোকা তো আমাদের পল্টু। ও সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার সময় পেস্ট খেয়ে বলে- দারুণ মজা!


আসলে ছোট তো তাই পল্টু না বুঝে এমন করে। কিন্তু আইনস্টাইন, সত্যজিৎ, শরৎচন্দ্র এরা তো ছোট নন। তাহলে তারা বোকা হবে কেন? আসলে জীবনে চলার পথে অনেক বুদ্ধিমান মানুষও অনেক সময় বোকার মতো কাজ করে ফেলেন। এতে অবাক হবার কিছু নেই। আবার এমনও ধরে নেয়া যায়, সে হয়তো তার বিবেচনায় সেরা কাজটিই করেছেন, কিন্তু আমি, তুমি ধরে নিচ্ছি, তিনি বোকার মতো কাজ করেছেন। এটা পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করে। আর কেউ বোকার মতো কাজ করলেই যে ‘হাবাগোবা’ হয়ে যায় তা কিন্তু নয়।

ভালো কথা, আইনস্টাইন, সত্যজিৎ, শরৎচন্দ্র- এদের সবাইকে চেন তো? আইনস্টাইন বড় বিজ্ঞানী। সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাতা। ‘পথের পাঁচালী’ তিনিই তৈরি করেছিলেন। তোমরা এই সিনেমাটি না দেখলে অবশ্যই দেখে নেবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক। তোমাদের জন্য অনেক গল্প লিখেছেন। না পড়লে পড়ে নিও। তারপর ধরো স্যার আইজাক নিউটন। তিনিও বড় বিজ্ঞানী। অথচ তিনি কেমন বোকার মতো কাণ্ড করেছেন দেখ।

নিউটনের গবেষণাগারের দরজার ভাঙা অংশ দিয়ে একটি বিড়াল যাতায়াত করত। একদিন নিউটন লক্ষ করলেন বিড়ালটির বাচ্চা হয়েছে। ফুটফুটে বিড়াল ছানাটিকে নিউটনের বেশ ভালো লাগল। বাচ্চাটি যাতে অনায়াসে গবেষণাগারে যাতায়াত করতে পারে এ জন্য তিনি মা বিড়াল দরজার যে ভাঙা অংশ দিয়ে ঘরে ঢুকত তার পাশে কেটে ছোট্ট আরেকটি দরজা করে দিলেন। বড় ফুটো দিয়ে মা বিড়ালের সঙ্গে ছানাটিও যে ঢুকতে পারবে এ বিষয়টি নিউটনের মাথাতেই আসেনি। তিনি দুইজনের জন্য দুটো দরজা করে দিলেন।

এবার আইনস্টাইনের গল্পটি বলি। একবার এক সহকর্মী তাঁর কাছে টেলিফোন নাম্বার চাইলেন। আইনস্টাইন তখন টেলিফোন গাইডে নিজের ফোন নাম্বার খুঁজতে শুরু করলেন। এদিকে সময় নষ্ট হচ্ছে দেখে সহকর্মী বিরক্ত হয়ে বললেন, তুমি টেলিফোন নাম্বারটাও মনে রাখতে পার না?
এ কথা শুনে আইনস্টাইন বললেন, বোকার মতো কথা বলো না, যে জিনিস টেলিফোন গাইডে লেখা আছে, সেটা আমি মুখস্থ করতে যাব কেন?

কথা কিন্তু একদিক দিয়ে আইনস্টাইন ভুল বলেননি। তাই বলে তোমরা তোমাদের বাড়ির নাম্বার, বাবা-মা’র ফোন নাম্বার ভুলে যেও না। বিপদে দেখবে ওটাই কাজে দেবে। এবার সত্যজিৎ রায়ের ঘটনাটা বলি।  ‘কাঞ্চনজঙ্ঘা’ সিনেমা তৈরির সময় তিনি একটি দৃশ্যের জন্য পাখি খুঁজছিলেন। এমন সময় এক বয়স্ক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, কী খুঁজছেন?
: হিমালয়ান বার্ড।
: হিমালয়ান বার্ড বলে তো কিছু নেই!
আগন্তুকের মুখে এ কথা শুনে সত্যজিৎ রায় খুব বিরক্ত হলেন। সহকারীকে ইশারায় বললেন, লোকটিকে সড়িয়ে নিতে।
সহকারী ঠেলেঠুলে লোকটিকে সড়িয়ে দিয়ে এসে যা বললেন তাতে নিজের বোকামির জন্য সত্যজিৎ রায় খুবই বিব্রত হলেন। কারণ ওই ব্যক্তি আর কেউ নন, পাখি বিশেষজ্ঞ সলিম আলি।

যিনি পাখি নিয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছেন তাকেই কিনা পাত্তা দিলেন না সত্যজিৎ রায়। এটা বোকামি নয়? এমন বোকামি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও করেছেন। একবার তিনি থিয়েটারে নাটক দেখতে এসেছেন। নাটক শেষে আবিষ্কার করলেন তাঁর একপাটি জুতা নেই। তিনি মনে মনে ভাবলেন, চোর ব্যাটা ভেবেছে আমি এ পাটিটাও থুয়ে যাব, আর সে পড়ে এসে নিয়ে যাবে। তা হবে না। শরৎচন্দ্র ওই একপাটি জুতা বাসায় ফেরার সময় গঙ্গায় ছুড়ে ফেলে দিয়ে আসলেন। কিন্তু পরদিন সকালে হল ঝাড়ু দেওয়ার সময় একপাটি জুতা পাওয়া গেল। হলের মালিক জুতা শরৎচন্দ্রের কাছে পৌঁছে দিলেন। সেই একপাটি জুতা ফিরে পেয়ে নিজের বোকামির জন্য শরৎচন্দ্র বেজায় আক্ষেপ করতে লাগলেন।

তারপর ধরো এ কে ফজলুল হকের কথা বলি। তিনি বিখ্যাত রাজনীতিক। সমাজের উন্নতি কিসে হবে, কীভাবে মানুষ উপকৃত হবে এই ছিল তার রাজনৈতিক আদর্শ। তার কাছে যে সমস্যা নিয়ে যেত তিনি সমাধান করার ব্যবস্থা করতেন। তিনি তদবিরকারীর সামনেই টেলিফোনে ব্যবস্থার নির্দেশ দিতেন। একদিন এক তদবিরকারীর সামনেই ফোনে নির্দেশ দিলেন সমস্যার সমাধান করে দেয়ার জন্য। এমন সময় আরেকজন ঘরে ঢুকতেই ফজলুল হক খানিকটা বিরক্ত কণ্ঠে বললেন, তোমার আবার কী সমস্যা?
স্যার আমি টেলিফোন অফিস থেকে আসছি। আগন্তুক বলল, আপনার লাইনটা গতকাল থেকে কাটা। ওটা ঠিক করতে এসেছি। এবার বোঝো কাণ্ড!

ভালোবাসি বলেই তো নাকি?

ভালোবাসি বলেই তো নাকি?

এই যে আমি তোর দিকে চেয়ে থাকি
এই যে আমি দিনরাত্রি তোকে দেখি
তুই সুন্দর বলেই তো নাকি?
এই যে এত সারাদিন ঝগড়াঝাটি
ছুতায় নাতায় কথায় কথায় খুনসুটি
বুকের মধ্যে থাকিস বলেই তো নাকি?
এই যে এত মাথায় মাথায় ঠোকাঠুকি
কথায় কথায় অর্থহীন বকাঝকি
মনের মিল আছে বলেই তো নাকি?
এই যে ঘরে মিথ্যে বলে বাইরে বেরোই
ঘড়ির কাঁটা বন্ধ করে পথ চেয়ে রই
ভালো লাগে বলেই তো নাকি?
এই যে মেলায় যাবার জন্য ডাকিস
ভিড়ের মধ্যে শক্ত হাতে ধরে রাখিস
হারিয়ে যাবার ভয়েই তো নাকি?
এই যে এত ছলাকলা বুকের মধ্যে আগুন জ্বলা
‘ভালোবাসি’ এই কথাটি আজো যে যায়নি বলা
ভালোবাসি বলেই তো নাকি?

তোমার আমার ভালবাসা

তোমার আমার ভালবাসা

তোমার আমার ভালবাসা- এর ছবি

যে মানুষটা তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে
সেই মানুষটাকে ইচ্ছা করে কখনো অবহেলা করো না ...
হ্যাঁ, তুমি অবহেলা করলে সে কষ্ট পাবে ঠিকই ...
কিন্তু কষ্ট পেয়েও সে তোমাকে ক্ষমা করে দিবে
তোমার কাছেই ফিরে আসবে ...
তুমিই তার দুর্বলতা - এটা জেনে ইচ্ছা করে তাকে কষ্ট দিও না ...!!
"যত যা-ই করি, ও তো দিন শেষে আমার কাছেই আসবে" - এইটা চিন্তা করে কারো আবেগ নিয়ে নিষ্ঠুরের মত খেলার অধিকার তোমার নেই ...
কারো দুর্বলতা জেনে নিয়ে তাকে আঘাত করে মজা পাওয়ার অধিকার তোমার নেই ...!!
কারণ যতটুকু সময় তুমি মানুষটাকে স্বেচ্ছায় অবহেলা করছো বা দূরে থাকছো আর কষ্ট দিচ্ছো, ঠিক ততটুকু সময়ই সে শিখছে এবং জানছে কিভাবে তোমাকে ছাড়াই বেঁচে থাকা যায় ...!!
একদিন সে শিখে ফেলবেই তোমাকে ছাড়া বাঁচার উপায় ...
একদিন সে জেনে যাবেই তোমাকে ছাড়া বাঁচাটা অসম্ভব না ...
সেদিন সে আর ফেরত আসবে না ...
তোমার দেয়া টুকরো টুকরো কষ্ট একসাথে তুমি ফেরত পেয়ে যাবা সেদিন ...
বুঝতে পারবা, কি ভয়ঙ্কর ভুলই না ভেবেছিলে তুমি এতদিন ...
সেদিন অনেক দেরি হয়ে যাবে ... অনেক দেরি... !!

আংশিক রুপকথার গল্প

 আংশিক রুপকথার গল্প







মহুয়ার বিয়ে হয়েছে তিনমাস। লোকটি যে বিয়ের পরদিন সকালেই গায়েব হয়েছে, আর আসে নি। মহুয়ার ব্যস্ত জীবন কেটেই যায়, থেমে নেই কিছুই। শুধু যখন ঘরে ফেরে তখন ভীষণ শুন্যতাবোধ করে। প্রতিদিনই ভাবে আজ হয়ত আসবে, কিন্তু আসে না মহুয়ার বদ জামাই।
মহুয়া ঘরে ফিরে দেখে টিভিরুমের সোফায় পাশের বাসার পিচ্চিদুটো বসে আছে। পিচ্চিদুটো প্রায়ই আসে মহুয়ার কাছে গল্প শোনার জন্য। অনেক সুন্দর করে গলপ পড়তে পারে মহুয়া। মহুয়ার শাশুড়িও পিচ্চিদুটোকে অনেক আদর করেন। পিচ্চি দুটোর মধ্যে ভাইটা ছোট ও বোনটা বড়। জেমস ও জেনি। ইংলিশ মিডিয়ামে পড়ে ওরা। জেমসের বয়স ১০ ও জেনির বয়স ১২।
জেমস বলল, "মাম আজ আমাদের তোমার কাছে সেন্ড করেছে।"
জেনি বলল, "আজ রাতে আমরা তোমার সাথে ঘুমুবো।"
পিচ্চিগুলো অন্য পিচ্চিদের মত হুড়োহুড়ি করে না, একটা ভারিক্কী ভাব নিয়ে বসে থাকে। ওদের চেহারা দেখলে মনে হয় সবজান্তা। রাতে মহুয়ার দুপাশে দুজন শুয়ে পড়ল।
মহুয়া বলল, "আজ আমি তোমাদের The Little Mermaidএর গল্প শোনাবো।"
জেমস বলল, "উহু, আন্টি, আমাদের True Love's Kissএর গল্প শোনাও।"
মহুয়া ভাবল, ইংলিশ মিডিয়ামের পিচ্চিগুলো কি সেয়ানা। ওদের বয়সে মহুয়া kissও বুঝতো না। মহুয়া বলল, "True Love's Kissএর গল্প?"
"হুম", বলল জেনি।
"Sleeping Beauty শোনাই তাহলে?"
জেমস বলল, "Oh no, আন্টি, একই গল্প কতবার? এর আগে কম করে হলেও বিশবার শুনেছি।"
"তাহলে Beauty & the Beast শোনাই?"
জেনি বলল, "ওটাও তো শুনেছি অনেকবার।"
মহুয়া বলল, "Snow White?"
পিচ্চিদুটো একসাথে বলল, "No"
"The Frog Prince?"
আবার একসাথে বলল, "No."
এখন কি গল্প শোনাবে মহুয়া ওদের? মহুয়ার চোখজুড়ে ঘুম। আর পিচ্চিদুটোর ঘুমোনোর নাম নেই। হঠাত করে মহুয়া ভাবল, হুম, গল্প পয়দা করবে ও।
মহুয়া বলল, "Lord of Insomnia?"
জেমস ও জেনি একসাথে মহুয়ার দিকে তাকাল, তারপর নিজেদের দিকে তাকাল। একসাথে বলল। "বলো। বলো।"
জেমস বলল, "Insomnia মানে কি?"
"ঘুম না হওয়াকে Insomnia বলে।"
জেনি বলল, "ও"
দুজন একসাথে আবার বলল, "বলো। বলো।"
পিচ্চিদুটোকে আবার গল্প শোনাতে হয় ইংলিশে। মহুয়া বলা শুরু করল-
"In heaven, there was a goddess who used to sleep all day long & at night she used to come down to earth to make people sleep. She was the goddess of sleep. One day in her dream she found a guy who was full of anger & agony. Because of that guy her dreams became nightmares. So she decided to find him. When she saw that guy with red eyes, she came to know that he's the lord of insomnia of Hell. She felt pity for his red eyes & sleeplessness. She thought, he must be the unhappiest man deprived of lovely dreams. From her pity love blossomed. And she fall in love. She met him, the arrogant lord ignored her as she is from heaven. But she clung to him like a magnet. The lonely lord of insomnia couldn't ignore her. So he let her stay her beside him. But they were from 2 worlds. She only stayed to him at night during their visit on earth. As she fall in sleep while accompanying him, his sleepless eyes watched her. He felt something that he never felt before. He then kissed her. For the first time in his whole life he felt sleepy, fall in sleep. At that moment, she woke up. From the touch of his lips, her divine power is damaged as well as his hellish ability. She waited for him to wake up. When he woke up, she asked why he kissed her. Her power is fading from that kiss. Lord said, 'I think, that's great. This pounding heart is better than any power." He kissed her again until all their power were lost. Both of them were kicked out from heaven & hell as they became human. They were sent to earth, they lived happily ever after. They decided that if any day they regain their power, they would do the same."
পিচ্চিদুটো হাততালি দিল।
মহুয়া বলল, "এর জন্য পৃথিবীর সবাই এখন ঠিকমতো ঘুমায়। তবে যারা ঠিকমতো ঘুমায় না, তাদের জন্য Lord of Insomnia ও Goddess of Sleepএর পাওয়ার ফিরে যেতে পারে। ওরা আবার আলাদা হয়ে যাবে। তোমরা কি তা চাও?"
"No. Never" একসাথে বলল দুজন।
"আচ্ছা, এখন থেকে ঠিকমতো ঘুমোবে। কেমন?"
"ওকে"
"তাহলে এখন ঘুমোও"
মহুয়া ভাবল, ওয়াও। পিচ্চিদের গল্প বলতে বলতে সত্যিই অনেক সুন্দর একটা গল্প হয়ে গেছে। পিচ্চিদুটো ঘুমিয়ে পড়তেই মহুয়া কাগজ কলম নিয়ে লিখে ফেলল প্লট। পরে সুন্দর করে সাজাতে হবে মহুয়ার রূপকথার গল্পটিকে, বেশ আনন্দ হচ্ছে। প্লটটি লিখেই ঘুমিয়ে পড়ল মহুয়া।
ভোরের দিকে মহুয়ার মনে হল, ঠোঁটে নরম কিছুর ছোঁয়া লেগেছে। মহুয়ার ঘুম ভেঙ্গে গেল, দেখল, লোকটা মাথা ঝুঁকে তাকিয়ে আছে। মহুয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। মিনিটখানেকবাদে মহুয়া বলল, "দুটো বাচ্চা দু'পাশে আমার।"
লোকটা বলল, "ওরা ঘুমুচ্ছে। তাছাড়া ওরা এসব হর-হামেশাই দেখে।"
মহুয়া বলল, "এর আগেও আপনাকে এভাবে দেখেছে?"
"তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না।"
"কেন?"
"By the way, গল্প লিখেছ না প্লট?"
"কোথায়?"
"ঐ যে Lord of Insomnia"
"প্লট।"
"তা ইংলিশে লিখেছো কেন? True Love's Kiss বাংলায় অদ্ভুত শোনাবে, তাই? 'সত্যিকার ভালবাসার চুম্বন' অথবা 'প্রকৃত ভালবাসার চুমু'।"
"মজা নিচ্ছেন?"
"উহু, Goddess of Sleepএর পাওয়ার ফিরে আসার আগেই শেষ করে দিলাম।"

ভালবাসার গল্প

ভালবাসার গল্প






“কি মামা? ঘুমাও নাকি এখনো ?”
-ভকভক করে বেনসনের ধোঁয়া ছেড়ে প্রশ্ন করল নাভিদ ।
“নাহ ! কই আর ঘুমাই ! বিছানায় হাডুডু খেলি ।”
—ছুটির দিনে ‘ভোর’ দশটায় ঘুম ভাঙানোর কারণে বিরক্ত হয়ে উত্তর দিলাম।
“আরে মামা! রাগ হও ক্যান ? আজকে তো গুরুর জন্মদিন ?”
—স্বভাবসুলভ ‘কিছুই হয় নাই’ ভঙ্গিতে বলল নাভিদ ।
আমি খানিকটা ইতস্তত বোধ করলাম । নাভিদের স্বভাব , লালন থেকে লিঙ্কিন পার্ক প্রায় সবাই তার কাছে গুরু । আজকে আবার তাদের মধ্যে কোন গুরুর জন্মদিন , কে জানে ? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম-
“কোন গুরু?”
নাভিদ আবার সর্বদাই তার ‘গুরু’-দের ব্যাপারে দুই ফারেনহাইট বেশি সিরিয়াস । গম্ভীর স্বরে বলল –
“শে গেভারা , সবাই যার ভুল উচ্চারণ করে চে গুয়েভারা বলে ।”
এতোটুকু বলে সে আবার খানিকটা সময় নিল ভকভক করে সিগারেটের ধোঁয়া ছাড়ার জন্য ।
আমি প্রমাদ গুনলাম । মাসখানেক আগে আমাদের হাতে চে গুয়েভারার একটা জীবনী আসে । ওটা পড়েই সবার মাথায় সুমহান বিপ্লবের পোকা ঢোকে । কিছুদিন আগে দলবেঁধে চে-র ছবিওয়ালা টি-শার্ট আর গেঞ্জি কিনে নিয়ে আসা হয় , যার বেশিরভাগগুলোতেই “মানুষের মুক্তির চিরন্তন চেতনা” এরনেস্তো চে গুয়েভারা ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে সৌম্যদৃষ্টিতে তাকিয়ে আছেন । এসব আবোতাবোল ভাবছিলাম এমন সময় রুমে এসে ঢুকল রিফাত । রিফাতের গায়েও নাভিদের মতোই চে-গুয়েভারার ছবিওয়ালা ট-সার্ট ।
রিফাত , নাভিদ আর আমি – আমরা তিনজন রুমমেট । নাভিদ ছেলেটা যেকোন কিছুতেই ব্যপক আশাবাদী । যেসব পরীক্ষায় আমরা নেহায়েৎ পাশ করলেই বাঁচি , সেসব পরীক্ষায় সে এ প্লাস পাবে বলে আশার বসতি গড়ে । আর এটা বলাই বাহুল্য সেই বসতি ভাঙতে সময় লাগে না । কিন্তু তবুও নাভিদ ভাঙে তো মচকায় না । অপরদিকে রিফাতের দাবী , জগতে কেবল দুইটা জিনিসই ক্রমবর্ধমান । এর মধ্যে একটা হল এনট্রপি , আরেকটা হল হতাশা । আর এই দুই বিপরীত প্রবৃত্তির মানুষের সাথে বসবাস করতে গিয়ে কেমন যেন একটা ‘অনিকেত প্রান্তর’-এ ঝুলতে থাকি আমি । না পারি প্রবল আশায় বুক বাঁধতে , আবার না পারি তীব্র হতাশায় শ্লাঘা ত্যাগ করতে ।

যাই হোক রিফাত রুমে ঢুকেই হতাশার ঝাঁপি খুলে বসল –
“এই যে আজকে যারা চে গুয়েভারার জন্মদিন নিয়ে এতো মাতামাতি করছে , বিপ্লব আর পরিবর্তনের তুবড়ি ছুটিয়ে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে , তাদের মধ্যে কতোজন আসল ইতিহাস জানে ? আমার তো মনে হয় ঠিকভাবে জিজ্ঞাসা করলে অনেকে উনার দেশটাও বলতে পারবে না । ”
এসব শুনে নাভিদ তার আশার ডালি উজাড় করে দিয়ে বলল –
“তোরে কইসে ? হয়তো কয়েকজন জানবে না । তাদের জানা না জানাতে কিছু আসে যায় না। কিন্তু অধিকাংশই জানবে ।” ।
এই নিয়ে দুজনের বাকবিতন্ডা যখন ঊর্ধ্বগামী ঠিক তখনই নাভিদের তরফ থেকে একটা বাজির প্রস্তাব আসে । প্রস্তাব হল তারা ঠিক এই মুহূর্তে ক্যান্টিনে যাবে এবং কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশজনকে চে সম্পর্কে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করবে । তারা উত্তর দিতে পারলে নাভিদ জিতবে , আর না পারলে রিফাত হারবে । কিন্তু বাজি ধরা হবে কিসের উপর ?
ক্ষণকয়েক বাদে সিদ্ধান্ত হল বাজি ধরা হবে এক প্যাকেট বেনসনের উপর । বিশ্ববিদ্যালয় জীবনের মোটামুটি বেশ উচুদরেরই বাজি ।
যাই হোক তাদের সাথে আমিও গিয়ে বসলাম ক্যান্টিনে । কে জিতে বাজিটা দেখা দরকার ! এখন প্রশ্ন হল ঠিক কাদেরকে প্রশ্নগুলো করা হবে । এ ব্যপারে দুজনে বেশ কিছুক্ষণ উঁচু স্বরের বাক্যালাপ শেষে সিদ্ধান্ত নিল অর্ধেক মানুষ বাছাই করবে নাভিদ , আর বাকি অর্ধেক রিফাত ।
প্রথমেই ক্যাম্পাসে পরিবর্তনের ছোঁয়া এনে দিতে সদা তৎপর এক তরুণকে ডাকা হল । এই তরুণকে আমি ব্যক্তিগতভাবে চিনি । সে অনলাইনের জগতের একজন ছোটখাটো সেলিব্রেটি । সমাজের যাবতীয় অসমীচীনতা নিয়ে লেখা তার বিশাল বিশাল স্ট্যাটাসগুলোতে প্রায়শই লাইকের বন্যা বসে । তরুণকে প্রশ্ন করা হয় , চে গুয়েভারার জন্ম কোন দেশে ? আমি মোটামুটি নিশ্চিত ছিলাম এই প্রতিবাদী তরুণ অবশ্যই পারবে । কিন্তু আমাকে আর নাভিদকে অবাক করিয়ে দিয়ে সে উত্তর দিল আফ্রিকা । আমরা তিনজনই খানিকটা নড়েচড়ে বসলাম ।
এরপর অফলাইনের জগতে বিভিন্ন মিছিলের স্লোগানে দেশ পরিবর্তনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ আরেক বিপ্লবী তরুণের কাছ থেকে জানা গেলো চে গুয়েভারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন তেজী যোদ্ধা ! এভাবে প্রায় ত্রিশজনকে প্রশ্ন করা শেষ । ফেসবুকে চে-এর ছবি কভার ফোটো দেয়া ছেলে থেকে শুরু করে তাঁর ছবিওয়ালা গেঞ্জি পড়ে তাঁর স্টাইলে সিগারেট ফুঁকতে থাক ছেলেটা , বিশ্বের প্রায় সব বিশয় নিয়ে গুরুগম্ভীর কথা বলা ছেলেটা থেকে শুরু করে নারী অধিকারে সোচ্চার হয়ে জ্বালাময়ী ভাষণ দেয়া মেয়েটা --- সকলের বিমূর্ত উত্তরে আমাদের রীতিমতো ‘তবদা’ লেগে যাওয়ার দশা । নাভিদ বাজিতে হেরে হতাশ , রিফাতকে জিতেও তেমন খুশি হতে দেখা গেলো না ।
এমন সময় নাভিদ একটা ছেলেকে ডাকলো । ছেলেটার চুল তেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো , বড় কার্বন ফ্রেমের চশমা । মোটের উপর , দেখলেই বুঝা যায় এই ছেলে বিপ্লবের ধারেকাছেও নাই । ছেলেটার সম্পর্কে অল্প বিস্তর যতদূর জানি , তাতে বিপ্লব শব্দটার ধারকাছ দিয়ে তাঁর থাকার কথা নয় । সিস্টেম পরিবর্তন নয় বরং সিস্টেমে খাপ খাওয়ানোই এদের লক্ষ্য হয়ে থাকে । নাভিদ তাকে জিজ্ঞাসা করল চে গুয়েভারার নাম শুনেছে কিনা । ছেলেটা নির্লিপ্ততা জড়ানো কন্ঠে বলল –
“হুম চিনি তো । প্রায়ই দেখা হয় ।”
আমরা তো পুরো থ হয়ে গেলাম । বলে কি পাগলে ? আমরা জানতে চায়লাম তার মাথা থিক আছে কিনা !
ছেলেটা একটু হেসে বলল –
“ক্যান্টিনের টেবিল বয় মামুনকে চেনো ? ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করে আর রাতে নৈশ স্কুলে পড়ে । গত বার্ষিক পরীক্ষায় পঞ্চম হয়েছে সে । আমাদের ডিপার্টমেন্টের দপ্তরী রফিক মিয়াঁকে কে চেনো ? সকাল থেক বিকাল পর্যন্ত দপ্তরীর কাজ করে রাতে গিয়ে আবার চায়ের টং চালায় একটা । তার এক ছেলে এবার এস,এস,সি, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে । হাসান আলীকে চেনো ? রিকশা চালায় । ঘরে চারটা ছেলেমেয়ে আছে । তবুও রাস্তা থেকে কুরিয়ে পাওয়া এক মেয়েকে মানুষ করছে , পড়ালেখা শেখাচ্ছে ।
আমার কাছে এদের সহ এরকম আরো অনেকের জীবনটাই একটা বিপ্লব মনে হয় । প্রতিটা পদক্ষেপই এক একটা প্রতিবাদী মিছিলের তীব্র শ্লোগান । তাই চে-এর সাথে আমার হরহামেশাই দেখা হয় হয় , পরিচয় হয় , কথা হয় । হয়তো তোমাদেরো হয় , কিন্তু তোমরা পাশ কাটিয়ে এড়িয়ে যাও । তোমরা যে ধরেই নিয়েছো ওখানে তাঁকে তোমরা খুজবে না । ”
এই কথাগুলো বলেই সূর্যটাকে ছাতা বানিয়ে রোদের পথে বেরিয়ে গেলো ছেলেটা ।
নাভিদ উঠে গেলো কয়েক সেকেণ্ড পর , আর তারপর রিফাতও । মিনিট পাঁচেক পর দুজনেই আবার ফিরে এলো । দুজনের হাতেই ১৭০ টাকা দামের দুটো বেনসনের প্যাকেট । একই বাজিতে দুজনের একসাথে হেরে যাওয়ার ঘটনা বোধহয় এই প্রথম ।
“ছেলেটা কে রে ?” চেয়ার টেনে বসতে বসতে প্রশ্নটা করল নাভিদ ।
“চে ! চে গুয়েভারা ! বাবা কৃষক , মা অসুস্থ । গ্রামের বাড়িতে থাকে স্কুল পড়ুয়া ছোট ভাইটার সাথে । ও টিউশন করে নিজেকে চালায় , সেইসাথে পরিবারটাকেও । ” –
রোদকে মাড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়া ছেলেটার পথের দিকে তাকিয়ে বললাম আমি ।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

বীর্য মেরুদন্ড ও বক্ষ পাজরে অবস্থিত

বীর্য মেরুদন্ড ও বক্ষ পাজরে অবস্থিত

১৪০০ বছর আগেই মানব শরীরে বীর্য্যের অবস্থান সম্পৰ্কে কুরআনূল কারীমে উল্লেখিত হয়েছে। অথচ এই যুগের চিকিৎসা বিজ্ঞানীরা ওটাই বলে বাহাদূরী করেন যাহা মহান আল্লাহ ১৪০০ বছর আগেই বলে দিয়েছেন।কিসের এত বাহাদূরী আমাদের? আমরা সৃষ্টি হয়েছি সবেগে স্খলিত পানি বা বীর্য থেকে।মহান আল্লাহ বলেছেনঃ"মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃষ্টি হয়েছে। সে সৃষ্টি হয়েছে সবেগে স্খলিত পানি বা বীর্য থেকে। যাহা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষ পাজরের মধ্য থেকে। নিঃশ্চয় তিনি (আল্লাহ) তাকে ফিরিয়ে নিতে সক্ষম।"***সূরা আত্ব-তারিক্বঃ আয়াতঃ ৮৬:৫-৮।অপর একটি আয়াতে (ওহীর মাধ্যমে কুরআনে নাযিলকৃত দ্বিতীয় আয়াত) মহান আল্লাহ বলেছেনঃ"তিনি (আল্লাহ) মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে।"***সূরা আলাক্বঃ আয়াতঃ ৯৬:২।